ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
আবারো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোররাতে দেশটিতে মাঝারি ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এসব তথ্য জানিয়েছে। এনসিএস আরও জানায়, এ ভূকম্পনের উপকেন্দ্র ছিল ১৫০ কিলোমিটার গভীরে।
সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) আফগান জাতীয় সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ১৫০ কিলোমিটার গভীরে এ কম্পন সৃষ্টি হয়।
এ নিয়ে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি চারবার ভূমিকম্পে কেঁপে উঠল। গত সপ্তাহে হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূকম্পন আঘাত হানে। এতে প্রায় ৪ হাজার প্রাণহানি ঘটে। অনেক বাড়িঘর, ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।
১৫ অক্টোবর ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের সাক্ষী হয় আফগানিস্তান। ১৩ অক্টোবর ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে দেশটি।
এর আগে ১১ অক্টোবর আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। তবে সবমিলিয়ে কত প্রাণহানি ঘটেছে-সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তালেবান নেতৃত্বাধীন সরকার।