ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৈকতে মিললো ২৩ ফুট লম্বা ডাইনোসরের পায়ের ছাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৮, ৩০ অক্টোবর ২০২৩
সৈকতে মিললো ২৩ ফুট লম্বা ডাইনোসরের পায়ের ছাপ
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় দ্বীপ আইল অফ উইটের ইয়াভারল্যান্ড গ্রামের সমুদ্রতীরবর্তী একটি রিসোর্টের সৈকতে ২৩ ফুট লম্বা ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কয়েকজন প্রকৌশলী শ্যাঙ্কলিন ও ইয়াভারল্যান্ডে সমুদ্রের সীমানা সুরক্ষার কাজ করছিলেন। এ সময় তারা রিসোর্টটির সৈকতে ডাইনোসরের পায়ের ছাপ দেখতে পান।

পায়ের ছাপটি ইউরোপের ম্যানটেলিসরাস প্রজাতির। ডাইনোসরটি ২৩ ফুট বা সাত মিটার লম্বা তিন আঙ্গুল বিশিষ্ট উদ্ভিদভোজী ডাইনোসরের অন্তর্গত বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

এনভায়রনমেন্ট এজেন্সি জানিয়েছে, এর আগে সমুদ্র সৈকতে ক্যাফে, গাড়ির পার্কিং লট বাস স্টপ খননের সময় ১২ কোটি ৫০ লাখ বছর আগের জীবাশ্ম পাওয়া গেছে।

সানডাউনের ডাইনোসর আইল মিউজিয়ামের কিউরেটর ডা. মার্টিন মুন্ট বলেন, ’ইউরোপের যেসব এলাকায় ডাইনোসরের চারণভূমি ছিল আইল অফ উইট তার অন্যতম। এটি একটি বিস্ময়কর আবিষ্কার।’

তিনি আরো বলেন, আমরা একটি ছাপেই ডাইনোসরের প্রজাতি সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে পারি না। তবে তিন-আঙ্গুলের পায়ের কারণে ম্যানটেলিসরাস এখানে ছিল বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত আমরা এটাই বুঝতে পেরেছি, শুধুমাত্র দক্ষিণ উপকূলে তাদের বিচরণ ছিল না।

ব্রিটেনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ম্যানটেলিসরাস গোত্রের ডাইনোসরের যে কঙ্কাল রয়েছে তা আইল অফ উইটে ১৯১৭ সালে পাওয়া গিয়েছিল। এটিই যুক্তরাজ্যের সংগ্রহে থাকা সবচেয়ে পূর্ণাঙ্গ কঙ্কালগুলোর মধ্যে একটি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!