দেশটির দেরা ইসমাইল খান শহরে এ হামলা চালানো হয়। এ অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদেশি এবং দেশী সশস্ত্র গোষ্ঠী অবস্থান করছে। স্থানীয় উদ্ধারকর্মী এবং পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।
পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আদনান বলেন, পুলিশের একটি টহলদার বাহিনীর ওপর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এটা পরিষ্কার হওয়া সম্ভব হয়নি যে এটি পরিকল্পিত না ভয়াবহ বোমা হামলা।
.png)
দেশটির পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দেরা ইসমাইল খান ক্যাম্পে কয়েকদিন আগে একজন পুলিশকে হামলা করে হত্যার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল।
চলতি বছর পাকিস্তানে সহিংসতার ঘটনা বেড়েছে। প্রাথমিকভাবে এর পেছনে তেহেরিক-ই-তালেবান পাকিস্তান (টিপিপি) যুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই গ্রুপটির সঙ্গে আফগান তালেবানের সম্পর্ক রয়েছে।
পাকিস্তানের সহিংসতা এবং নিরাপত্তা ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছরের আগস্টে পাকিস্তানজেুড়ে ৯৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। যা ২০১৪ সালের নভেম্বর থেকে যে কোনো মাসের তুলনায় অনেক বেশি।