[ আন্তর্জাতিক ]
৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)বিষয়টি নিশ্চিত করেছে।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পওয়া যায়নি।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার অ্যাম্বোন থেকে ৩৭০ কিলোমিটার (২২৯.৯ মাইল) দক্ষিণ-পূর্বে ছিল এবং ধারণা করা হচ্ছে ১৪৬ কিলোমিটার গভীরে ছিল। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিডব্লিউটিসি) জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।
.png)
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!