নাঈম বলেছেন, এই অঞ্চলে আরো গুরুতর ও ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আর সেই পরিস্থিতি আর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।
বৈরুতে দেওয়া সাক্ষাৎকারে এই হিজবুল্লাহ নেতা আরো বলেন, বিপদ এখন আরো বাস্তব। কারণ, ইরসারয়েল সাধারণ মানুষের ওপর তাদের আগ্রাসন আরো বাড়িয়েছে। আরো নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে। ইসরায়েলকে সম্ভাব্য সব উপায়ে জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছেন এই হিজবুল্লাহ নেতা।
.png)
লেবাননের এক নারী ও তিন শিশুকে হত্যার জবাবে গ্রাড রকেট ছুড়ে এক ইসরায়েলি বেসামরিক নাগরিককে হত্যা করেছে হিজবুল্লাহ। চলতি সংঘাতে প্রথম বারের মতো এই অস্ত্র ব্যবহার করেছে তারা।
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহও প্রত্যেক বেসামরিক নাগরিক হত্যার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।