মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৩৭ মিনিটের দিকে রাজধানী পোর্ট ভিলার প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে আঘাত হানে ভূমিকম্পটি।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি উপকূলীয় ভানুয়াতু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের স্বাভাবিক সতর্কতা অবলম্বন করতে বলেছে।
.png)
ভানুয়াতুর আবহাওয়া অফিস উত্তরের প্রদেশ পেনামা, তোরবা, মালাম্পা এবং সানমার বাসিন্দাদের উপকূল থেকে উচ্চ ভূমিতে যাওয়ার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনে সতর্ক থাকতে বলেছে।