[ আন্তর্জাতিক ]
কৃত্রিম বৃষ্টি ঝরাতে চায় পাকিস্তান!
ছবি: সংগৃহীত
ভয়াবহ বায়ুদূষণের শিকার পাকিস্তানের মধ্য-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাব। স্কুল, কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানী শহর লাহোরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় স্থানীয়ও সরকারও পড়েছে বেশ সমালোচনায়।
পরিস্থিতি সামাল দিতে এবার অর্থকষ্টে ভোগা পাকিস্তানের এই রাজ্যটি কৃত্রিম বৃষ্টি নামানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিতে চলেছে। আর এই কৃত্রিম বৃষ্টি নামাতে খরচ হতে পারে ৪২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে পাঞ্জাব প্রদেশের রাজধানীতে লাহোরে গতকাল শুক্রবার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৫৬ রেকর্ড করা হয়েছে।
.png)
আর এই অবস্থায় দূষণের কারণে জনজীবন একরকম অচল হয়ে পড়ার পথে।
সূত্র: আরব নিউজ
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!