জরুরি পরিষেবা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৩ জনের মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে কার্বন মনোক্সাইড বিষক্রিয়াকে দায়ী করা হয়েছে।
আলমাতি পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন কাজাখস্তানের, দুইজন রাশিয়ার এবং দুইজন উজবেকিস্তানের নাগরিক।
.png)
জানা গেছে, আগুন লাগার সময় তিনতলা বিশিষ্ট ভবনটির ভেতরে ৭২ জন অতিথি ছিলেন। তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে ভবনটিতে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো অস্পষ্ট। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে।