ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবানন সীমান্তে ইসরায়েলের হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫, ২ ডিসেম্বর ২০২৩
লেবানন সীমান্তে ইসরায়েলের হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

টানা সাত দিনের যুদ্ধবিরতি শেষে পুনরায় সংঘাতে জড়িয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নতুন করে শুরু হওয়া এই সংঘাতের একদিনেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও এই সময়ে সেখানে আহত হয়েছে ৫৮৯ জন।

এদিকে, উত্তর সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জবাবে লেবানন সীমান্তে শেলিং করেছে ইসরায়েলি বাহিনী। তাদের এই হামলায় তিন জন নিহত হয়েছে। শুক্রবার সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ বলছে নিহত তিনজন তাদের সংঘঠনের সদস্য। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোস হানকারা, মার্গালিওট এবং কিরাত সমোনায় সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে। তবে সব হামলাই প্রতিহত করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে এটিই হিজবুল্লাহর প্রথম হামলা।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!