[ আন্তর্জাতিক ]
জন্মহার বাড়াতে নারীদের ভূমিকা রাখার আহ্বান কিমের
ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ায় জন্মহার রেকর্ডসংখ্যক কমেছে। এমন পরিস্থিতিতে ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় ভূমিকা পালনের জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।
রোববার মায়েদের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে কিম বলেন, জন্মহার বাড়াতে এবং শিশুদের যত্নে মায়েদের ভূমিকা রাখতে হবে। এটি একটি গৃহস্থলি দায়িত্বের মতো।
জাতিসংঘ তথ্যানুযায়ী, ২০২৩ সালে উত্তর কোরিয়ায় শিশু জন্মহার ১.৮ শতাংশ। যা স্বাভাবিক হারের তুলনায় অনেক কম।
.png)
উত্তর কোরিয়ায় জন্মহার পার্শ্ববর্তীদেশগুলোর তুলনায় ভালো থাকা সত্ত্বেও দেশটিতে জন্মহার কমতে শুরু করেছে। সর্বনিম্ন শিশু জন্মহারে গত বছর উত্তর কোরিয়া রেকর্ড গড়ে। গত বছর দেশটিতে জন্মহার ছিল ০.৭৮ শতাংশ। যেখানে জাপানের ছিল ১.২৬ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!