ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজা যুদ্ধে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের: ইরানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৩, ৫ ডিসেম্বর ২০২৩
গাজা যুদ্ধে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের: ইরানের সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের নির্দয় গণহত্যার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুররহীম মুসাভি। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞে জড়িত ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা হবে এই অপরাধের ন্যূনতম শাস্তি।

সোমবার জেনারেল মুসাভি রাজধানী তেহরানে এক সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, আল-আকসা তুফান অভিযান এবং গাজাবাসীর প্রবল প্রতিরোধের ঘটনায় ইহুদিবাদী ইসরাইল ও তার পশ্চিমা দোসরদের মানবাধিকারের কথিত মুখোশ খুলে গেছে।

ইরানের সেনাপ্রধান বলেন, গাজা হচ্ছে প্রতিরোধের শহর এবং অটল-অবিচলতার প্রতীক। ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জেনারেল মুসাভি বলেন, ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর বিগত ৭৫ বছরে এত বড় কোনো অভিযান ফিলিস্তিনিরা চালাতে পারেনি।

Advertisement

ইরানের প্রধান সেনা কমান্ডার বলেন, মার্কিনীরা ইসরায়েলে উপস্থিত থেকে গাজা উপত্যকার ওপর গণহত্যার দিক-নির্দেশনা দিচ্ছে। কাজেই গাজায় চালানো অপরাধযজ্ঞের জন্য আমেরিকা ও ইসরায়েলি নেতাদের সমানভাবে বিচার করতে হবে। তিনি বলেন, পুরো বিশ্ব নিন্দা জানানো সত্ত্বেও আমেরিকা ও ইসরায়েল তাদের ইতিহাসের কালো অধ্যায়ে একের পর এক পৃষ্ঠা সংযোজন করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এ যুদ্ধ যত দীর্ঘায়িত হোক না কেন তাতে চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনিদের।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!