ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মৃত্যুদণ্ড পাওয়া ৮ ভারতীয়র সাজা কমালো কাতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ২৮ ডিসেম্বর ২০২৩
মৃত্যুদণ্ড পাওয়া ৮ ভারতীয়র সাজা কমালো কাতার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতের নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তার সাজা কমিয়েছে কাতার।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) শুনানি চলাকালে কাতারের একটি আদালত সাজা কমিয়ে দেয় বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সাজা কমিয়ে সম্ভবত দীর্ঘমেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের, তবে কত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে কাতারের আদালতে যোগাযোগ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘বিষয়টি গোপনীয়’ হওয়ায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে এখনই বিস্তারিত মন্তব্য করবে না।

Advertisement

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘আমরা এ বিষয়ে কাতারের আদালতে পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করছি।’

কাতারের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতের নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তা হলে-ক্যাপ্টেন নবতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ।

কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এই আট কর্মকর্তা।

গত বছর আগস্টেএই আট জন অফিসারকে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়, প্রথমে তা দোহার ভারতীয় দূতাবাসকেও জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে। এরপর চলতি বছরের এপ্রিলে আদালতে আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর জানা যায়, তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

এরপরই বিষয়টি নিয়ে ভারত-কাতারের মধ্যে কূটনৈতিক আলোচনা চলে। মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে কাতারি আদালতে আপিল জানিয়েছিল ভারত। তার প্রেক্ষিতে একাধিবার শুনানিও হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!