ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রাণ বাঁচাতে জ্বলতে থাকা বিমান থেকে লাফিয়ে পড়েন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪০, ২ জানুয়ারি ২০২৪
প্রাণ বাঁচাতে জ্বলতে থাকা বিমান থেকে লাফিয়ে পড়েন যাত্রীরা
ছবি: সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওর একটি বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আগুন থেকে প্রাণে বাঁচতে জানালা দিয়ে লাফিয়ে পড়েন অনেক যাত্রী।

মঙ্গলবার (২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যার দিকে হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইনসের বিমানটি অবতরণের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, হোক্কাইডো থেকে যাত্রা করে হানেদা বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে থাকা কোস্টগার্ডের একটি বিমানের সঙ্গে জাপান এয়ারলাইনসের ৩৬৭ যাত্রীসহ ফ্লাইটটির সংঘর্ষ হয়।

Advertisement

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমটিতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে সংঘর্ষের সঙ্গে সঙ্গে জাপান এয়ারলাইনসের ফ্লাইটটিতে আগুন ধরে যায়। এসময় বিমানের ভেতরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়। এসময় বিমানটির যাত্রীরা অনেকেই প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে পড়েন।

একাধিক ছবিতে দেখা গেছে, বিমানটি পুরোপুরি পুড়ে ধ্বংস হয়ে গেছে।এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রুসহ ৩৭৯ যাত্রীর সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, কোস্টগার্ডের বিমানে থাকা এক ব্যক্তি পালিয়ে গেছেন। সেখানে থাকা অন্য পাঁচজনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!