ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাঝ আকাশে উড়ে গেল উড়োজাহাজের দরজা, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৫, ৬ জানুয়ারি ২০২৪
মাঝ আকাশে উড়ে গেল উড়োজাহাজের দরজা, জরুরি অবতরণ
সংগৃহীত ছবি

মাঝ আকাশে থাকতেই উড়ে গেল উড়োজাহাজের দরজা। পরে সেটিকে জরুরি অবতরণ করা হয়। যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সময়  শুক্রবার পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড্ডয়নের পর এ ঘটনা ঘটে।

যাত্রীদের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, কেবিনের একটি মাঝের দরজা বিমান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ঐ সময় দরজা দিয়ে বাইরের সবকিছু দেখা যাচ্ছিল।

আলাস্কা এয়ারলাইন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ নিয়ে বিবৃতি দিয়েছে। এতে তারা লিখেছে, ‘পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার ওন্টারিওগামী এস১২৮২ বিমান উড্ডয়নের পরপরই একটি ঘটনার সম্মুখীন হয়। বিমানটি ১৭১ যাত্রী এবং ছয়জন ক্রুসহ নিরাপদে ফের পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে। কী হয়েছিল আমরা সেটি তদন্ত করছি। বিস্তারিত তথ্য জানা গেলে সেটি প্রকাশ করা হবে।’

Advertisement

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, আলাক্সা এয়ারলাইন্সের ফ্লাইট ১২৮২ সংক্রান্ত একটি ঘটনার তদন্ত করছে তারা।

উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষক সংস্থা ‘ফ্লাইটরাডার২৪’ জানিয়েছে, আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজটি ১৬ হাজার ফুট উচ্চতায় উঠে গিয়েছিল। পরে দিক পরিবর্তন করে এটি আবার পোর্টল্যান্ড বিমানবন্দরে ফিরে আসে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!