প্রদেশটির স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বাহিয়ার নোভা ফাতিমা এবং গাভিয়াও শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ফেডারেল সড়কে রাতের আঁধারে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, নিহতদের বেশিরভাগই মিনিবাসের যাত্রী ছিলেন বলে বাহিয়া সিভিল পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
.png)