ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় নিহত ছাড়াল ২৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯, ৯ জানুয়ারি ২০২৪
গাজায় নিহত ছাড়াল ২৩ হাজার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নিহত হয়েছেন প্রায় আড়াইশো ফিলিস্তিনি। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু।

৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত হন। তবে শুরুতে এ সংখ্যা আরো বেশি বলা হয়েছিল।

সেই ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৩ হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ শিশু রয়েছে। প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনি ইসরায়েলে হামলায় আহত হয়েছেন।

Advertisement

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার ৬০ শতাংশ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।  

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে খবরে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!