[ আন্তর্জাতিক ]
ইংলিশ চ্যানেলে তীব্র ঠান্ডায় ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যে তীব্র ঠান্ডায় ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে ব্রিটেনে পৌঁছনোর চেষ্টা করার সময় চার অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া শিশুসহ প্রায় ৭০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে ইংলিশ চ্যানেলে এ ঘটনা ঘটে। ২০২৪ সালে ইংলিশ চ্যানেলে অভিবাসীদের প্রথম মৃত্যুর খবর এটি।
ফরাসি মেরিটাইম কর্তৃপক্ষ বলেছে, ঐ গ্রুপের ছোট নৌকাটি স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে অসুবিধায় পড়লে তারা রিসোর্ট শহর উইমেরেক্সের দিকে একটি জাহাজে পৌঁছনোর চেষ্টা করে।
.png)
মেরিটাইম কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, আমাদের বুলোন-সুর-মের হাসপাতালে চারজন মৃত অভিবাসী এবং একজন অভিবাসী গুরুতর অবস্থায় আছে। জীবিতদের ফ্রান্সের ক্যালাইস শহরে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি জানান, পানির তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। একটি ফরাসি টো জাহাজের ক্রু অ্যাবেইল নরম্যান্ডি উদ্ধারে গিয়ে পানিতে অচেতন এবং প্রাণহীন মানুষ দেখতে পান।
সূত্র: বিবিসি
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!