[ দেশজুড়ে ]
ছেলের মরদেহ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা
ছবি: ডেইলি বাংলাদেশ
বরগুনায় ছেলের মরদেহ দেখে বাবার মৃত্যু হয়েছে। জেলা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম।
জানা গেছে, পাতাকাটা গ্রামের আনসার আলী হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৪৮) দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার (১৩ জানয়ারি) রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বশির।
সকালে সাড়ে ৮টার দিকে বশিরের মরদেহ গ্রামের বাড়ি পাতাকাটায় নিয়ে আসেন স্বজনরা। পরে বাবা আনছার আলী হাওলাদার (৮৫) ছেলের মরদেহ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
.png)
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান (রাজা) বলেন, ছেলে হারানোর শোকে আনসার আলী হাওলাদার জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পল্লী চিকিৎসক তাদের বাড়িতে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তিনিও মারা গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!