ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

বরিশাল
প্রকাশিত: ১৪:৩৮, ১৩ জানুয়ারি ২০২৪
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
নিহত রাকিব- ফাইল ফটো

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় রহমতুল্লাহ রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শান্ত নামে আরেক যুবক আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে ঝালকাঠি-খুলনা মহাসড়কের গাবখান সেতু টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমতুল্লাহ রাকিব বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আইয়ুব আলী হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার এসআই আসাদুজ্জামান। 

স্থানীয়রা জানান, শনিবার সকালে ঝালকাঠি-খুলনা মহাসড়কের গাবখান সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রহমতুল্লাহ রাকিবকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার এসআই আসাদুজ্জামান বলেন, মরদেহ বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!