[ দেশজুড়ে ]
অতিরিক্ত ঠান্ডায় প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ফটো
আদমদীঘির সান্তাহারে আয়েজ উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সান্তাহার স্টেশন সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটে প্রেসক্লাবের পাশ থেকে তার লাশ উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে, তীব্র শীতের কারণে ঐ বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার ভোররাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটের প্রেসক্লাবের পাশে আয়েজ উদ্দিন নামের ঐ বৃদ্ধের লাশ দেখতে পেয়ে সান্তাহার পুলিশ ফাঁড়িতে সংবাদ দেন স্থানীয়রা। এরপর পুলিশ লাশ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
.png)
সান্তাহার পুলিশ ফাঁড়ির ওসি আলমাস আলী সরকার জানান, ঐ বৃদ্ধ প্রেসক্লাবের গলিতে রাতযাপন করতেন। তীব্র শীতের কারণে অতিরিক্ত ঠান্ডায় ঐ বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!