অভিযুক্ত ওই প্রেমিকের নাম আংরেজ সিং। তিনি তার প্রেমিকা পরমজিৎ কৌরের ছদ্মবেশ নিয়ে পরীক্ষার হলে গিয়েছিলেন।
সোমবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রেমিকা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাই লাল চুড়ি, টিপ, লিপস্টিক এবং মেয়েদের স্যুট পরে আংরেজ সিং পরীক্ষা দিতে গিয়েছিলেন। আইডি কার্ড-সহ যাবতীয় নথি জোগাড় করে রেখেছিলেন আগে থেকেই। তবে পরীক্ষা দেয়ার আগে বায়োমেট্রিক যন্ত্রে ওই ব্যক্তির আঙুলের ছাপ আসল পরীক্ষার্থীর আঙুলের ছাপের সঙ্গে মেলেনি। আর এতেই ধরা পড়েন সেই তরুণ। পরে মিথ্যা পরিচয় দিয়ে পরীক্ষা দেয়ার অভিযোগে আংরেজকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ।
.png)
গত ৭ জানুয়ারি ফরিদকোট জেলার কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। পরীক্ষার আগে মেয়েদের বেশে ছবি তুলে পরমজিতের নামে নকল পরিচয়পত্র তৈরি করিয়ে নেন আংরেজ।
এছাড়া পরমজিৎ যেন ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হতে পারেন, তাই নিজেই পরীক্ষা দিতে যান আংরেজ। তবে পরীক্ষা শুরু হওয়ার আগে বায়োমেট্রিক যন্ত্রে ধরা পড়ে যান আংরেজ। সঙ্গে সঙ্গে পরমজিতের ফর্মও বাতিল করে দেয়া হয়।