ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৮,৫৩৮ প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ১৫ জানুয়ারি ২০২৪
সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৮,৫৩৮ প্রবাসী
ছবি: সংগৃহীত

সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজার ৫৩৮ অবৈধ প্রবাসী গ্রেফতার হয়েছেন। দেশটির শ্রম, আবাসিক ব্যবস্থার নিয়ম লঙ্ঘন এবং সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার দায়ে তারা গ্রেফতার হয়েছেন। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে ৯ হাজার ৯২৭ জনকে ফেরত পাঠানো হয়েছে।  

দেশটির বিভিন্ন অঞ্চল থেকে চলতি বছরের ৪ থেকে ১০ জানুয়ারিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এসপিএ।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসপিএ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে রয়েছেন আবাসিক ব্যবস্থার নিয়ম লঙ্ঘনকারী ১১ হাজার ৪৭ জন। সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী রয়েছেন ৪ হাজার ২৯৯ জন। আর শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন ৩ হাজার ১৯২ জন।

Advertisement

৪৭ হাজার ৯৭৭ জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনে গিয়ে ভ্রমণ নথি নিতে বলা হয়েছে। অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয়দান এবং কর্মে নিয়োগের কারণে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।  

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে দিয়ে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের সুযোগ সুবিধা দেবে, আশ্রয়, পরিবহন সুবিধা দেবে, তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে এবং সর্বোচ্চ এক মিলিয়ন সৌদি রিয়েল জরিমানা হতে পারে।  

উল্লেখ্য, ৩২ দশমিক ২ মিলিয়ন লোকের দেশ সৌদি আরব। দেশটিতে বড় সংখ্যক বিদেশি কর্মী রয়েছে। স্থানীয় শ্রম বাজার নিয়ন্ত্রণ এবং বাজার চাঙা করতে দেশটি নানা পদক্ষেপ নিয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!