ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরাকে মোসাদের সদর দফতরে ইরানের হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ১৬ জানুয়ারি ২০২৪
ইরাকে মোসাদের সদর দফতরে ইরানের হামলা, নিহত ৪
ছবি: সংগৃহীত

ইরাকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের ‘সদর দফতরে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, ইরাকের কুর্দিস্তানের রাজধানী আরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদরদফতর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করা হয়েছে। এ হামলায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরাকের কুর্দিস্তান নিরাপত্তা কাউন্সিল।

Advertisement

আইআরজিসি বলেছে, জায়গাটি এই অঞ্চলে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ।

ইরান এবং ইরান-সংযুক্ত গোষ্ঠীগুলোর ‘প্রতিরোধের অক্ষ’ (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স)-এর ওপর সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

একইদিন সিরিয়ায় বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। তাদের সেপাহ নিউজ সার্ভিস বলেছে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসী গ্রুপ, বিশেষ করে আইএস কমান্ডারদের একত্রিত হওয়া এবং সাম্প্রতিক সন্ত্রাসী অভিযানের সঙ্গে সম্পর্কিত একাধিক স্থান।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইরাক
লিংক সফলভাবে কপি হয়েছে!