ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১, ১৯ জানুয়ারি ২০২৪
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব সিরিয়ার সুওয়েদা প্রদেশের প্রতিবেশী শহর আরমান ও মালহকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবারের এ হামলার জন্য জর্ডানকে সন্দেহ করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত জর্ডান সরকার এ ব্যাপারে মুখ খোলেনি।

সিরিয়ার স্থানীয় একটি রেডিওর খবরে বলা হয়, জর্ডানের ছোড়া ক্ষেপণাস্ত্র সিরিয়ার দক্ষিণের প্রদেশ সুওয়েদার আরমান শহরের দুটি বাড়িতে আঘাত হানে, যার ফলে হতাহতের ঐ ঘটনা ঘটে।

Advertisement

সিরিয়ার নিউজপোর্টাল সুওয়েদা২৪ জানায়, হামলায় দুই শিশু, পাঁচজন নারী ও তিনজন পুরুষ নিহত হয়েছেন।

এদিকে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। আগামী সপ্তাহ থেকে এই মহড়া শুরু হবে। মাসব্যাপী এই মহড়ায় অন্তত ৯০ হাজার সেনা অংশ নেবে।

বৃহস্পতিবার জোটের শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি বলেন, আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ মহড়া পরিচালনা করা হবে। মূলত এটি একটি সামরিক পরিকল্পনা, যার মাধ্যমে রাশিয়ার যেকোনো হামলা মোকাবিলার প্রস্তুতি নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!