ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইউরোপে হাম বেড়েছে ৪৫ গুণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৭, ২৫ জানুয়ারি ২০২৪
ইউরোপে হাম বেড়েছে ৪৫ গুণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ
ছবি: সংগৃহীত

ইউরোপে ২০২৩ সালে হামে আক্রান্তের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ৪৫ গুণ বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হামে আক্রান্তের সংখ্যা এখনো বাড়ছে। এর বিস্তার রোধ করতে জরুরি পদক্ষেপ প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসেব অনুযায়ী, ২০২৩ সালে ইউরোপে হামে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার ২০০ জন। তার আগের বছর ২০২২ সালে এই রোগে আক্রান্ত হয়েছিলেন মাত্র ৯৪১ জন। এই আক্রান্তদের অধিকাংশেরই বয়স ১৬ বছর বা তার চেয়ে কম।

ডব্লিউএইচওর ধারণা, করোনাভাইরাস মহামারির সময় হামের টিকা দেওয়ার ব্যাপারে গুরুত্ব কম ছিল। ফলে অনেক শিশু হামের টিকা পায়নি ওই সময়। এটিই রোগটির এভাবে ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

দেশটির প্রধান সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কর্মকর্তারা বলেছেন, সামনের দিনগুলোতে যুক্তরাজ্যে ১৬ বছর বা তার চেয়ে কম বয়সি ৩৪ লাখেরও বেশি শিশু-কিশোর-কিশোরী হামে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস শহরটিতে হামের প্রাদুর্ভাব ঘটেছে এবং অস্বাভাবিক দ্রুতগতিতে তা আশপাশের শহর ও গ্রামগুলোতে ছড়িয়ে পড়ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!