ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একযোগে ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৫, ২৮ জানুয়ারি ২০২৪
একযোগে ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান
সংগৃহীত ছবি

ইরান একযোগে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। পশ্চিমাবিশ্বের সমালোচনার মুখে দেশটির বিপ্লবী গার্ড একটি গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণের এক সপ্তাহ পর এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলো।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত খবরে বলা হয়, এই প্রথমবারের মতো ইরানের তিনটি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।

ঐ খবরে আরো বলা হয়, স্যাটেলাইটগুলো দুই ধাপে সিমোর্গ (ফিনিক্স) স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে বহন করা হয় এবং ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে ৪৫০ কিলোমিটার উপরে কক্ষপথে ছোড়া হয়।

Advertisement

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, মাহদা স্যাটেলাইট উন্নত স্যাটেলাইট সাবসিস্টেম পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটির ওজন প্রায় ৩২ কিলোগ্রাম এবং ইরানের মহাকাশ সংস্থা তা তৈরি করেছে।

কক্ষপথে নিক্ষেপ করা অন্য দুটি স্যাটেলাইটের নাম হচ্ছে কেহান-২ এবং হাতেফ। এ দুটি স্যাটেলাইটের প্রত্যেকটির ওজন ১০ কিলোগ্রাম করে।

গত সপ্তাহে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দল সোরায়া নামের গবেষণা স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এক বিবৃতিতে ইরানের এ স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের দেশগুলোর সরকার এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের বিরুদ্ধে বারবার ইরানকে সতর্ক করে দিয়েছে।

সূত্র: বাসস

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!