[ আন্তর্জাতিক ]
মহাকাশে একসঙ্গে তিন স্যাটেলাইট পাঠাল ইরান
ছবি: সংগৃহীত
মহাকাশে একসঙ্গে তিনটি স্যাটেলাইট সফলভাবে পাঠানোর দাবি করেছে ইরান। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর প্রচেষ্টায় নির্মিত রকেটের সাহায্যে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর এবার দেশটি সফলতা দাবি করেছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিমোরগ রকেট ব্যবহার করে ৩২ কেজি ওজনের একটি এবং ১০ কেজিরও কম ওজনের আরো দুটি ন্যানো স্যাটেলাইট ৪৫০ কিলোমিটার দূরের কক্ষপথে পাঠিয়েছে ইরান।
দেশটির সেমনান প্রদেশের ইমাম খোমেনি মহাকাশ কেন্দ্র থেকে সেগুলো উৎক্ষেপণ করা হয়। সিমোরগ কর্মসূচিতে এর আগে টানা পাঁচটি ব্যর্থ উৎক্ষেপণ হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!