গাজায় একদিনে ২১৫ ফিলিস্তিনি নিহত, আহত ৩০০
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব থামছেই না। সোমবার সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৩০০ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিংয়ে বলেছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩০০ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৩৭ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৫ হাজার ৩৮৭ জন।
সোমবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন,ইসরায়েলি বাহিনীর অবরোধে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
.png)
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিজের (আইসিজে) রায় ঘোষণার পরেও গাজায় ধ্বংসজজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল।
এর আগে জাতিসংঘের ওই আদালতে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। গত ২৬ জানুয়ারি এ মামলার রায় দেন আইসিজে। তবে এই রায়ে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ফিলিস্তিনিরা।
জাতিসংঘ বলছে, গাজায় ইসরায়েলি অবরোধের ফলে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছে অন্তত ৮৫ শতাংশ বাসিন্দা।