[ আন্তর্জাতিক ]
মিয়ানমারে জান্তাবিরোধী ২ জনকে পুড়িয়ে হত্যা
সংগৃহীত ছবি
মিয়ানমারে জান্তাবিরোধী দুই প্রতিরোধ যোদ্ধাকে প্রকাশ্যে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। ম্যাগওয়ে অঞ্চলের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাটি তিন মাস আগের হলেও গত মঙ্গলবার এটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। বুধবার সংবাদভিত্তিক ওয়েবসাইট ইরাবতীর খবরে এ তথ্য জানানো হয়।
বিদ্রোহী গোষ্ঠী ইয়াও ডিফেন্স ফোর্স (ওয়াইডিএফ) বলেছে, গাঙ্গাও শহরতলির মায়ুক খিন ইয়ান গ্রামে জান্তা সেনা ও তাদের মিত্র পিউ সো হতি মিলিশিয়া সদস্যরা এই ঘটনার জন্য দায়ী।
ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তিকে দিয়ে জোর করে বলানো হয়, তারা স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য। এমনকি জান্তা বাহিনীর চাপের মুখে তারা নিজেদের ‘কুকুর’ হিসেবে আখ্যায়িত করতে বাধ্য হন। এরপর তাদের গাছের ডালে ঝোলানো হয়। ভিডিওতে ঘটনার সময় ঐ দুজনকে ঘিরে থাকা লোকজনের মধ্যে কয়েকজন ছিলেন নির্ধারিত পোশাকে আর অন্যরা সাধারণ পোশাকে।
.png)
উল্লেখ্য, জান্তা বাহিনীকে বোঝাতে বেসামরিক লোকজন অনেক সময় ক্ষোভ থেকে ‘সামরিক বাহিনীর সদস্যকে কুকুর’ বলে সম্বোধন করেন।
সূত্র: দি ইরাবতি
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!