ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন নেতৃত্বাধীন হামলায় ১৭ হুথি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪
মার্কিন নেতৃত্বাধীন হামলায় ১৭ হুথি যোদ্ধা নিহত
ছবি: সংগৃহীত

ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, মার্কিন হামলায় মোট ১৭ জন হুতি যোদ্ধা নিহত হয়েছে। শনিবার রাজধানী সানায় নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

হুতি গোষ্ঠী জানায়, মার্কিন-ব্রিটিশ আগ্রাসনের বোমা হামলায় ইয়েমেনের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ শনিবার সানায় নামাজে জানাজার জন্য নেয়া হয়।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, তাদের সামরিক বাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

Advertisement

ইরান সমর্থিত বিদ্রোহীরা হোদেইদা বন্দরসহ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!