ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মোবাইল চুরির চাকরি, বেতন ৩৩ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
মোবাইল চুরির চাকরি, বেতন ৩৩ হাজার টাকা
ফাইল ফটো

চাকরি মোবাইল চুরি। মাত্র ৪৫ দিনের প্রশিক্ষণ, তারপরই ‘নিয়োগ’। বেতন মাসে ২৫ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার টাকা! সম্প্রতি দুই মোবাইল চোরকে গ্রেফতার করে এমন বিস্ময়কর তথ্য পেয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- অবিনাশ মাহাতো, শ্যাম কুরমি। তারা ঝাড়খণ্ডে শ্রমিকের কাজ করতেন। দুইজনের কাছ থেকে ২৯টি আইফোন এবং ৯টি ওয়ান প্লাস মোবাইল উদ্ধার করা হয়েছে।

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের পুলিশ বলছে, ঐ চক্র বিভিন্ন রাজ্যে মোবাইল চুরি করতো। ভিড়ের মধ্য থেকে মোবাইল চুরি করে বিদেশে পাচার করাই ছিল তাদের কাজ। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মোবাইল চুরির পর সেগুলো ‘আনলক’ করে বাংলাদেশ এবং নেপালে পাঠানোর দায়িত্ব ছিল তাদের। এ কাজের জন্য মাসিক বেতনও পেত তারা।

Advertisement

মোবাইল চুরির জন্য প্রথমে ৪৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর এ ‘চাকরি’ দেওয়া হয় বলেও জানান গ্রেফতারকৃতরা।

পুলিশ বলছে, অভিযুক্তদের পরিকল্পনা খুব সহজ। কোনো ভিড়ের মধ্যে দু’জন করে মিশে থাকতো। একজনের চোখ থাকে টার্গেট ব্যক্তির ব্যাগ কিংবা পকেটে। সে মোবাইল চুরির সঙ্গে সঙ্গে সেটা হাতবদল করতো সঙ্গীকে। সেখান থেকে প্রথমে মোবাইল ‘আনলক’ করা হতো। এরপর চালান করা হতো দেশের বাইরে। আর কেউ ধরা পড়লে অন্য সঙ্গীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যেতো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!