ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুতিনের কট্টর সমালোচক কে এই নাভালনি?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
পুতিনের কট্টর সমালোচক কে এই নাভালনি?
অ্যালেক্সি নাভালনি - ফাইল ছবি

রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি শুক্রবার কারাগারের ভেতরে অসুস্থ হয়ে মারা গেছেন। ব্যাপক ক্ষমতাধর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবেই মনে করা হতো তাকে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নাভালনি সম্ভবত পুতিনের সবচেয়ে বিখ্যাত সমালোচক ছিলেন। এক দশকের বেশি সময় ধরে তিনি রুশ ক্ষমতা কাঠামোর কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তিদের নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস করে আসছিলেন। এসব ঘটনার তদন্ত ভিডিও করে অনলাইনে ছাড়া হলে লাখ লাখ মানুষ দেখতেন।

২০১৮ সালে পুতিনের বিরুদ্ধে তার প্রেসিডেন্ট নির্বাচন করার কথা ছিল। এ জন্য নির্বাচনী প্রচার শিবিরও খুলেছিলেন। তবে বিভিন্ন অভিযোগে তাকে সেবার ভোট করতে দেওয়া হয়নি।

Advertisement

২০২০ সালের আগস্টে সাইবেরিয়ার টমস্ক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফেরার পথে নাভালনিকে বিষাক্ত নার্ভ এজেন্ট ‘নোভিচক’ প্রয়োগ করা হয়। এ জন্য সরাসরি পুতিনকে দায়ী করে আসছিলেন নাভালনি। যদিও পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।

এরপর বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফিরলে মস্কো বিমানবন্দরেই তাকে গ্রেফতার করে রুশ কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন মামলায় ১৯ বছরের সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর আগে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মস্কোতে বসবাস করতেন নাভালনি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!