ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে ভূমিধসে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
আফগানিস্তানে ভূমিধসে নিহত ২৫
ছবি: সংগৃহীত

পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের নোরগারাম জেলার একটি গ্রামে ভূমিধসে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার নোরগারাম জেলার গভর্নর কারি হাবিবুল্লাহ সাবির এ তথ্য জানিয়েছেন।

হাবিবুল্লাহ সাবির জানিয়েছেন, রোববার গভীর রাতে নোরগারাম জেলার তাতিন দারা এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের প্রেক্ষিতে এই বিপর্যয় ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, ভূমিধসের কারণে অন্তত ২০টি বাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু অঞ্চলে রোববার বিকেল থেকে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লা জনান সায়েক বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!