মঙ্গলবার আব্দুস-সালামের কাছে জানতে চাওয়া হয়, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলে লোহিত সাগরে তাদের হামলা বন্ধ হবে কিনা। উত্তরে তিনি বলেন, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানে অবাধে মানবিক ত্রাণ পৌঁছাতে দিলে আমরা হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করব।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যা অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩০,০০০ ফিলিস্তিনি নিহত এবং ৭০,০০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
.png)
ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে, গাজা গণহত্যায় ইসরায়েলের পক্ষ অবলম্বন করেনি- এমন কোনো দেশের জাহাজে তারা হামলা চালাবে না। কিন্তু তারপরও বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চালানো পুরোপুরি বন্ধ রেখেছে।