[ আন্তর্জাতিক ]
পাকিস্তানে রোজার প্রস্তুতি, সম্ভাব্য তারিখ ঘোষণা
প্রতীকী ছবি
পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিতে শুরু করেছে মুসলিম ও আরব বিশ্ব। কবে থেকে রমজান শুরু হতে পারে তা জানার ক্ষেত্রে পিছিয়ে নেই পাকিস্তানও।
দেশটিতে আগামী ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হতে পারে বলে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। খবর জিও নিউজ।
দেশটির আবহাওয়া বিশেষজ্ঞ জাওয়াদ মেমন বলেন, ১০ মার্চ রমজানের অর্ধচন্দ্রের জন্ম হলেও এদিন দেখা যাবে না। ১১ মার্চ খালি চোখেই পবিত্র রমজানের চাঁদ দেখা যাবে। প্রথম তারাবি হবে ১১ মার্চ রাতে। ১২ মার্চ রোজা শুরু হওয়ার ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে।
.png)
জানা গেছে, রীতি অনুযায়ী পাকিস্তানের রুয়েত-ই-হিলাল কমিটি রাজধানী ইসলামাবাদ থেকে রোজা ও ঈদের চাঁদ দেখার ঘোষণা দিয়ে থাকে। চাঁদ দেখার বিষয় নিশ্চিত করতে তারা অন্যান্য আঞ্চলিক কমিটির সঙ্গেও যোগাযোগ করে থাকে।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাকিস্তান
লিংক সফলভাবে কপি হয়েছে!