বুধবার (৬ মার্চ) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকারে ইসরায়েলের পক্ষে কি না এমন প্রশ্নের জবাবে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ।
.png)
সাক্ষাৎকার গ্রহণকারী এরপর জানতে চান, ইসরায়েল যে কায়দার অভিযান চালাচ্ছে তা তিনি সমর্থন করেন কি না। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনাকে সমস্যাটা শেষ করতে হবে।
গাজায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য যখন মার্কিন চাপ বাড়ছে ঠিক তেমন মুহূর্তে এসে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।
গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে নির্মমতা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় ফিলিস্তিনের প্রায় ৩১‘ হাজার মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় এক হাজার ২০০ লোক নিহত হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় না খেয়ে শিশুরা মারা যাচ্ছে বলেন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত রোববার আল আওদা ও কামাল আদওয়ান হাসপাতালের পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল। গত অক্টোবরের শুরুর পর এবারই প্রথমবারের মতো হাসপাতাল দুটি পরিদর্শনের অনুমতি পেয়েছে সংস্থাটি। খাবার না পেয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের মাঝে গুরুতর মাত্রার অপুষ্টি দেখা দিয়েছে। ইসরায়েলি হামলায় হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে।
গত রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগে অন্তত ১৫ শিশু মারা গেছে। সোমবার ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একটি হাসপাতালে রোববার ১৬তম শিশুর মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, উত্তর গাজায় অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে। শিশুরা অনাহারে মারা যাচ্ছে। জ্বালালি খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ৩ লাখ মানুষ খুব নগণ্য পরিমাণ খাবার ও বিশুদ্ধ পানির ওপর বসবাস করছেন।