সোমবার আল-শিফা হাসপাতালে দখলদার বাহিনীর অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসমাইল আলগৌলসহ বেশ কয়েকজন সাংবাদিক গ্রেফতার হন। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, তাদের ব্যাপক মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
গ্রেফতারের পর চ্যানেলের গাড়ি, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়। তবে এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
.png)
সোমবার এএফপিকে এক বিবৃতি পাঠায় আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক চ্যানেল। সেখানে তারা সাংবাদিক ইসমাইল এবং তার সঙ্গে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের তাৎক্ষণিক মুক্তি দাবি করে। একই সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাও দখলদার বাহিনীর দায়িত্ব বলে উল্লেখ করে।
আল-জাজিরার একটি সূত্র নাম না প্রকাশের শর্তে এএফপির সঙ্গে কথা বলেন। তিনি জানান, ইসমাইলের সঙ্গে আরো পাঁচজন ক্যামেরা ক্রু ও ইঞ্জিনিয়ার গ্রেপ্তার হয়েছেন।