ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় ৩২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৫, ২০ মার্চ ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় ৩২ হাজার
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় যেন শূন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন সেখানকার বাসিন্দারা। ছবি: এএফপি

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হামলা নিহত হচ্ছে শতাধিক ফিলিস্তিনি। সর্বশেষ আপডেট অনুসারে, গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২ হাজারে। এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় ৭৪ হাজার। মঙ্গলবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩১ হাজার হাজার ৮১৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমন এক সময়ে এই বিবৃতি দিয়ে প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে যখন গাজায় ১৬৫ তম দিনের মতো মারাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চলমান হামলায় আরো ৭৩ হাজার ৯৩৪ ফিলিস্তিনি আহত হয়েছেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।

Advertisement

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকাজুড়ে নয়টি গণহত্যা চালিয়েছে এবং এতে ৯৩ জন নিহত এবং আরো ১৪২ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!