ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
জরিপ

ইসরায়েলে হামলার সিদ্ধান্ত ‌‌‘সঠিক’ ছিল— বিশ্বাস করেন ৭০ শতাংশ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬, ২১ মার্চ ২০২৪
ইসরায়েলে হামলার সিদ্ধান্ত ‌‌‘সঠিক’ ছিল— বিশ্বাস করেন ৭০ শতাংশ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের বিমান হামলা। ছবি: ফাইল ফটো

গত বছরের ৭ অক্টোবরে শুরু হওয়া ১৬৬ দিনের যুদ্ধে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামী সংগঠন হামাস-শাসিত গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হলেও অধিকাংশের বেশি ফিলিস্তিনি বিশ্বাস করেন ইসরায়েলের অভ্যন্তরে রকেট ছুড়ে হামাস তার ঘোষিত লক্ষ্যে পৌঁছেছে। হামাসের এ হামলার সিদ্ধান্ত 'সঠিক' ছিল।

নতুন এক জরিপে বিধ্বস্ত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি ফিলিস্তিনিদের সমর্থনের বিষয়টি প্রকাশিত হয়েছে। প্যালেস্টানিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভের জরিপে অনুযায়ী, গাজা এবং পশ্চিম তীরে হামাসের ৭ অক্টোবরের হামলার প্রতি ৭১ ভাগ ফিলিস্তিনির সমর্থন রয়েছে। গত ডিসেম্বরে একই সংগঠনের পরিচালিত জরিপে ওই সমর্থন ৭২ ভাগ দেখা গিয়েছিল। হামাসের ওই হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হয়েছিল এবং আরো ২৫৩ জনকে অপহরণ করা হয়েছিল।

জরিপের সার্বিক চিত্র অপরিবর্তিত থাকলেও গাজায় হামাসের প্রতি সমর্থন আরো বেড়েছে বলে দেখা গেছে। জরিপে দেখা গেছে, গাজায় হামাসের ওই কার্যক্রমের প্রতি সমর্থন তিন মাস আগের ৫৭ ভাগ থেকে বেড়ে এখন হয়েছে ৭১ ভাগ। আর পশ্চিম তীরে ৮২ ভাগ থেকে কমে ৭১ ভাগ হয়েছে।

Advertisement

জরিপ মতে, ফিলিস্তিনিদের মধ্যে হামাসের জনপ্রিয়তা নাটকীয়ভাবে বেড়েছে। হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রতি ফিলিস্তিনিদের ব্যাপক সমর্থনের তথ্যও পাওয়া গেছে। তিনি যেভাবে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তার প্রশংসা ফিলিস্তিনিরা করছে। এখনো ৬১ ভাগ লোক তাকে সমর্থন করছে। গত ডিসেম্বরে তা ছিল ৬৯ ভাগ।

অধিকাংশ ফিলিস্তিনিরা মনে করেন, তাদের প্রতিনিধিত্ব করা বা নেতৃত্ব দেওয়ার যোগ্য দল হচ্ছে হামাস। খুবই অল্প সংখ্যক ফিলিস্তিনি মনে করেন ফাতাহ-ই যোগ্য।

আর এখন যদি ফিলিস্তিনে নির্বাচন হয়, তবে তারা কাকে ভোট দেবে, সে প্রশ্নও জরিপে জিজ্ঞাসা করা হয়। জবাবদাতাদের মধ্যে ৩০ ভাগ জানিয়েছে, তারা হামাসকে ভোট দেবে। আর ১৪ ভাগ জানিয়েছে, তারা ভোট দেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনকে। কোনো দলকেই ভোট দেবে না, এমন সংখ্যা ছিল ১৫ ভাগ। ৬ শতাংশ জানিয়েছে, তারা তৃতীয় কোনো দলকৈ ভোট দেবে। ৩৬ ভাগ জানিয়েছে, তারা ভোটই দেবে না।

জরিপে অংশ নেয়া ৬৫ শতাংশ ফিলিস্তিনি মনে করেন, ইসরায়েলে রকেট ছুড়ে হামাস তার ঘোষিত লক্ষ্যে পৌঁছেছে। পূর্ব জেরুসালেমের শেখ জারাহ এলাকায় আরব বসতি উচ্ছেদের যে পাঁয়তারা ইসরায়েল করছিল, হামাস তা বন্ধ করে দিয়েছে। এছাড়াও, আল-আকসা মসজিদে মুসলমানদের প্রবেশের ওপর চাপিয়ে দেওয়া ‘বিধিনিষেধ’ তুলে নিতে ইসরায়েলকে বাধ্য করেছে এই সংগঠনটি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!