ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাপুয়া নিউগিনিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬, ২৫ মার্চ ২০২৪
পাপুয়া নিউগিনিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৫
ফাইল ছবি

ওশেনিয়ার দেশ পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় ধ্বংস হয়েছে প্রায় এক হাজার ঘরবাড়ি। দেশটির ইস্ট সেপিকের গভর্নর অ্যালান বার্ড এ তথ্য জানিয়েছে।

সোমবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। এর আগেই দেশটির সেপিক নদীর তীরে অবস্থিত কয়েক ডজন গ্রাম বড় ধরনের বন্যার কবলে পড়ে।

দেশটির পুলিশ কমান্ডার ক্রিস্টোফার তামারি সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, কর্তৃপক্ষ পাঁচজনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

ভূমিকম্পের পর সামাজিক যোগোযোগমাধ্যমে আসা ছবিতে দেখা যায়, কাঠের তৈরি শত শত বাড়িঘর প্রায় হাঁটু সমান পানিতে ভেঙে পড়েছে।

পাপুয়া নিউগিনিতে প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে এই অঞ্চলে ভূমিকম্প সাধারণ ঘটনা।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!