ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘ বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫২, ২৭ মার্চ ২০২৪
গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘ বিশেষজ্ঞ
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এই অবস্থায় ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ।

ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফ্রাঞ্চেস্কা মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের অধিকার সংস্থার কাছে ‘দ্য অ্যানাটমি অব এ জেনোসাইড’ নামে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

এদিকে প্রকাশের আগেই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত প্রতিবেদনটিকে গণহত্যা বিষয়ক কনভেনশনের ‘আপত্তিকর বিকৃতি এবং বাস্তবতার অশ্লীল বিকার’ বলে সমালোচনা করেছেন।

Advertisement

ফ্রান্সেসকা আলবানিজ বলেন, মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে রিপোর্ট করা এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা আমার দায়িত্ব। গাজায় একটি গোষ্ঠী হিসাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের সীমা পূরণ করা হয়েছে বলে আমি দেখতে পেয়েছি এবং এটি বিশ্বাস করারও যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

তিনি বলেন, অন্যান্য ক্রিয়াকলাপের মধ্যে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি সদস্য রাষ্ট্রগুলোকে তাদের বাধ্যবাধকতাগুলো মেনে চলার জন্য অনুরোধ করছি, যা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে শুরু হবে এবং ভবিষ্যতে যাতে এমন অপরাধের পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করবে।’

এদিকে জেনেভায় ইসরায়েলের কূটনৈতিক মিশন বলেছে, গণহত্যা শব্দের ব্যবহার ‘আপত্তিকর’। তাদের দাবি, ইসরায়েল এই যুদ্ধটি হামাসের বিরুদ্ধে করছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয়। যখন হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে, তখন ইসরায়েলে ১২০০ জনকে হত্যা এবং ২৫৩ জনকে বন্দি করা হয়েছিল।

ইসরায়েলি এই কূটনৈতিক মিশন আরো বলেছে, সত্য খোঁজার পরিবর্তে, জাতিসংঘের বিশেষ এই র‌্যাপোর্টার বাস্তবতার বিপরীতে তার দুর্বল যুক্তিগুলো দাঁড় করানোর চেষ্টা করছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!