ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২১, ৩০ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এরদোগান
ফাইল ফটো

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আগামী ৯ মে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ২০২০ সালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তুর্কি প্রেসিডেন্টের এই প্রথম ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফর। 

শুক্রবার তুর্কি নিরাপত্তা কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগানের পরিকল্পিত ওয়াশিংটন সফর এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: এরদোগান
লিংক সফলভাবে কপি হয়েছে!