ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় ব্যস্ত বাজারে গাড়িতে বিস্ফোরণ, হতাহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮, ৩১ মার্চ ২০২৪
সিরিয়ায় ব্যস্ত বাজারে গাড়িতে বিস্ফোরণ, হতাহত ৩৭
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় গাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

 শনিবার তুর্কি সীমান্তের কাছে অবস্থিত দেশটির আজাজ শহরের একটি ব্যস্ত বাজারেগাড়িতে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। পবিত্র রমজান মাসে ইফতারের পর গভীর রাতে কেনাকাটা করার সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ঘটনার সময় পরিবারের সাথে কেনাকাটা করতে বিস্ফোরণের স্থানের কাছে ছিলেন ইয়াসিন শালাবি নামে এক ব্যক্তি। তিনি বলেন, ক্রেতাদের প্রচণ্ড ভিড়ের মধ্যে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

Advertisement

বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সর্বশেষ বিস্ফোরণে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পরে উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রয়টার্স বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী এবং তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত আরব-জনবহুল এই শহরটিতে দুই বছর আগে সর্বশেষ এই ধরনের গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এরপর পর থেকে শহরটি তুলনামূলকভাবে শান্তই ছিল।

যদিও সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার প্রধান শহরগুলো সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক মানুষের জনবহুল এলাকায় ঘন ঘন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!