সোমবার (১ এপ্রিল) সকালে ভারতের উত্তর দিল্লিতে এ ঘটনা ঘটে, যা সর্বত্র হইচই পড়ে গেছে।
জানা গেছে, ওয়াজিরাবাদে আচমকাই দেখা মেলে চিতাবাঘটির। ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা তাকে দেখতে পায়। অন্তত ১২ জনের ওপর আক্রমণ করার চেষ্টা করে চিতাবাঘটি। পরে সোয়া ৫টায় পুলিশে খবর দেওয়া হয়। যোগাযোগ করা হয় বনবিভাগের সঙ্গে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান তারা।
.png)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির ছাদ থেকে আরেকটি বাড়ির ছাদে লাফিয়ে পড়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে চিতাবাঘটি। শেষ পর্যন্ত ওই বাড়িরই একটি ঘরে তাকে আটকে ফেলা হয়। আহতদের পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিন্তু কী করে লোকালয়ে ঢুকে পড়ল চিতাবাঘটি? স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের পাশেই রয়েছে একটি জঙ্গল। সেখানে কোনো বেড়া বা ঘেরাটোপ নেই। হয়তো সেখান থেকেই এসেছে চিতাবাঘটি।
সূত্র: এনডিটিভি