ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাটনায় হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ২৫ এপ্রিল ২০২৪
পাটনায় হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬
ছবি: সংগৃহীত

ভারতের বিহারের রাজধানী পাটনায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ৩০ জন।

বৃহস্পতিবার জনাকীর্ণ পাটনা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানার কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।

Advertisement

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন পাটনা দমকল বিভাগের মহাপরিচালক শোভা আহোকাকার।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!