ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চীনে মহাসড়ক ধস, নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ২ মে ২০২৪
চীনে মহাসড়ক ধস, নিহত বেড়ে ৩৬
ফাইল ছবি

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়ক ধসে নিহত বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন।

গত কয়েকদিনের বৃষ্টিপাতের পর গুয়াংডংয়ের মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যকার  ওই মহাসড়কের ১৭ দশমিক ৯ মিটার (৫৮.৭ ফুট) অংশ ধসে পড়ে। এখন পর্যন্ত ২৩টি যানবাহন ধসে পরা কাঁদার মধ্যে পাওয়া গেছে। এছাড়া অবিরাম বৃষ্টির মধ্যেই ধসে পরা কাঁদামাটি থেকে যানবাহনগুলোকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় কর্তৃপক্ষ এক নোটিশে বলেছে, এস১২ মহাসড়কের একটি অংশ উভয় দিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং গাড়িচালকদের অন্য পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্ধার অভিযানে সহায়তার জন্য প্রায় ৫০০ জনকে ঘটনাস্থলে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে জননিরাপত্তা, জরুরি প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ এবং খনির উদ্ধার পরিচালনাকারী বিভাগের লোকজন রয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সিনহুয়া জানায়, বৃহস্পতিবার সকাল ৫.৩০ পর্যন্ত সড়ক ধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে। তবে আহতদের কেউ শংকাজনক অবস্থায় নেই। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে এই প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!