শনিবার এক সংবাদ সম্মেলনে গ্রাম দখলের বিষয়টি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়র্টার্সের।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের প্লেটেনিভকা, ওহিরসেভ, বোরিসিভকা, পাইলনা ও স্ট্রিলেচনা নামের গ্রাম দখল করেছে রুশ বাহিনী।
.png)
তারা আরো জানিয়েছে, দোনোৎস্ক অঞ্চলের কেরামিক নামের গ্রামটিও দখল করেছে রুশ বাহিনী। ফেব্রুয়ারিতে ইউক্রেনের দুর্গ অভদিভকা দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হয়েছে রাশিয়া।
শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, খারকিভ অঞ্চলে আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে রুশ বাহিনী।খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেন, শনিবারেও খারকিভ অঞ্চলে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। শুধু তাই না, আরো অগ্রসর হওয়ার চেষ্টা করছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে খারকিভে প্রথম হামলা চালায় রুশ বাহিনী। কিন্তু সেই বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের পাল্টা আক্রমণে পরাজিত হয় রাশিয়া। তখন থেকেই রাশিয়ার বেলগোরদ অঞ্চলে নিয়মিত ড্রোন আর্টিলারি হামলা চালিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণের প্রায় ১৮ শতাংশ নিয়ন্ত্রণ করে রাশিয়া।