জানা যায়, বুধবার দেশটির আল বারাকা প্যালেসে জাতিসংঘের মহাসচিবকে উষ্ণ অভ্যর্থনা জানান ওমান সুলতান। এসময় শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ওমান ও জাতিসংঘের সম্ভাব্য করনীয় এবং প্রচেষ্টার বিষয়ে আলাপ করেন মহাসচিব ও সুলতান হাইথাম।
এর আগে মঙ্গলবার মাস্কাট বিমানবন্দরে পৌঁছালে জাতিসংঘ মহাসচিবকে বরণ করেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি শেখ খলিফা বিন আলি আল হার্থি।
.png)
এসময় মহাসচিবের সফরসঙ্গী ছাড়াও ওমানের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যদিও কুয়েত সফরে থাকায় এদিন সুলতানের দেখা পাননি আন্তোনিও গুতেরেস। সেই অপেক্ষা ফুরোলো বুধবার।