ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন, ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৩, ১৮ মে ২০২৪
গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন, ৮ জনের মৃত্যু
ফাইল ছবি

ভারতের হরিয়ানা রাজ্যে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। 

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে, শুক্রবার রাত দেড়টা দিকে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় বাসে ছিলেন ৬০ জন। তাদের বেশিরভাগই তীর্থযাত্রী। মৃতদের মধ্যে ৬ জন নারী রয়েছেন। এরই মধ্যে এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা গেছে, একটি ফ্লাইওভারের ওপর দাউদাউ করে জ্বলছে বাসটি।

জানা গেছে, কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয় তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

একজন জানিয়েছেন, বাসটির পিছনে একটি বাইক আসছিল। ওই বাইক আরোহীরই প্রথম নজরে আসে আগুন লাগার বিষয়টি। সঙ্গে সঙ্গে তিনি ওভারটেক করে এসে বাসের চালককে আগুন লাগার বিষয়টি জানান।

পরে বাসটিকে ওইভাবে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশে খবর দেওয়া হলে দমকলের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। আগুন নিভলে দেখা যায় বাসটির আর কোনো কিছু অবশিষ্ট নেই। তবে এখনও পর্যন্ত জানা যায়নি কীভাবে বাসটিতে আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!