জানা গেছে, এই কাজের জন্য মানবপাচার চক্রটি ভুক্তভোগীদের থেকে ২১ হাজার রিংগিত নিয়েছিল।
শনিবার (১৮ মে) স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল রুসলিন জুসোহ জানান, রাজধানী কুয়ালালামপুরে জালান সুলতান ইসমাইলের একটি বাসভবনে অভিযান চালিয়ে এই সিন্ডিকেটকে আটক করা হয়।
.png)
পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা বিভাগ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এক প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়। অভিযানের সময় তিনি পালানোর চেষ্টা করছিলেন।
জেনারেল বলেন, ৩৩ বছর বয়সী ঐ বাংলাদেশি একজন সিন্ডিকেটের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে গাড়িতে থাকা অনথিভুক্ত দুই বাংলাদেশিকেও আটক করা হয়েছে।